০৪ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪৯
ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৪) সঙ্গে ‘জঙ্গি’দের গুলি বিনিময় হয়েছে। এই ঘটনায় অস্ত্রসহ চার ‘জঙ্গি’কে আটক করা হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে র্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান এই খবর নিশ্চিত করেছেন।
জানা যায়, শনিবার রাত ১২টার পরে র্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে ‘জঙ্গি’দের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে খাগডহর এলাকায় অভিযান শুরু করে র্যাব। এ সময় র্যাবের সদস্যদের লক্ষ্য করে উপস্থিতি টের পেয়ে ‘জঙ্গি’রাও পাল্টা গুলি ছুঁড়ে। অভিযানের এক পর্যায়ে ৪ ‘জঙ্গি’কে আটক করে র্যাব।
এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
আপনার মন্তব্য