০৯ অক্টোবর, ২০২১ ১২:৫১
রাজধানীর তুরাগ নদীতে একটি ট্রলার ডুবে কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।
শনিবার (৯ অক্টোবর) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুরাগ নদীতে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।
আপনার মন্তব্য