০৮ এপ্রিল, ২০২২ ২১:২০
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ও গণিত বিষয়ের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করবে একটি সংগঠন।
‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ নামের সংগঠনের ব্যানারে শনিবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
কর্মসূচির অন্যতম সংগঠক রবীন আহসান বলেন, বিজ্ঞানশিক্ষক চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে এই ঘটনা পূর্ব পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। ছাত্রদের প্রশ্নের ধরন এবং সেই সাথে কথাগুলো রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ওই এলাকায় মিছিল-সমাবেশ প্রমাণ করে এটা পরিকল্পিত।
তিনি প্রশ্ন রেখে বলেন, বিজ্ঞানের বিষয়টিকে বিজ্ঞানসম্মতভাবে বুঝানোর পর কেন একজন শিক্ষককে কেন জেলে থাকতে হবে?
সকল শ্রেণিপেশার মানুষদের শিক্ষক নিগ্রহের এই ঘটনার প্রতিবাদ করার আহবান জানিয়ে শনিবারের আহুত সমাবেশে যোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।
আপনার মন্তব্য