সিলেটটুডে ডেস্ক

১০ এপ্রিল, ২০২২ ১৩:০৬

গজারিয়ায় ট্রলারডুবি: আরও দুই লাশ উদ্ধার, মৃত্যু বেড়ে ৫

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গজারিয়া নদী থেকে আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গজারিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় দুজন নিখোঁজ ছিলেন। তাদের মরদেহ উদ্ধারে আজ সকালে অভিযান পরিচালনা করা হয়। সকালে ২ জনের মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৫ জনে দাঁড়াল।

গত শুক্রবার সকাল ১১টার দিকে গজারিয়া নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়।

আপনার মন্তব্য

আলোচিত