১৪ এপ্রিল, ২০২২ ১২:৫১
রাজধানীর উত্তরার আজমপুরে কাভার্ড ভ্যানের চাপায় এক নারীসহ তিন মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পাঁচটায় এ দুর্ঘটনাটি ঘটে, আজমপুর আমির কমপ্লেক্স এর সামনে সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন অনিক, ও অপর দুজন এনামুল ও হনুফা বেগম বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সত্যতা নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক এসআই মো. মোজাম্মেল তিনি বলেন, আজমপুর দ্রুতগতির কভার ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দের মধ্যে ঘটনাস্থলে দুজন মারা যান।
তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় অনিক (১৮) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল পৌনে একটায় মৃত ঘোষণা করেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যান জব্দ। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
মৃত অনিকের ফুফাতো বোন সাদিয়া জানান, অনিক পেশায় একটি সাইকেলের গ্যারেজে কাজ করতেন, রায়েরবাজার নিমতলী আমাদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। সেখান থেকে ভোররাতে আমার মা হনুফা বেগম কে নিয়ে অনিক ও এক আত্মীয় মোটরসাইকেল চালক তাকে সহ নিয়ে অনিকের বাবা গাজীপুরে থাকেন তিনি অসুস্থ সেখানে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়।
হনুফা বেগম বরিশাল গৌরনদী উপজেলা রাজমিস্ত্রির সেলিম সরদার এর স্ত্রী। মৃত অনিক একই জেলার বাসিন্দা ইয়াকুব আলী ফকিরের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে অনিক ছিল দ্বিতীয়।
আপনার মন্তব্য