সিলেটটুডে ডেস্ক

২০ এপ্রিল, ২০২২ ১২:৪৬

সন্দ্বীপে ঝড়ের কবলে পড়ে স্পিডবোট ডুবি, শিশুর মৃত্যু

চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে ২০ যাত্রীসহ একটি স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে স্পিডবোট ডুবির ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গুপ্তছড়া ঘাটের ইজারাদার জগলুল হাসান নয়ন। এর আগে একই দিন সকাল ১০টায় কুমিরার গুপ্তছড়া ও মাইটভাঙা ঘাটের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় ২০ যাত্রী নিয়ে একটি স্পিড বোর্ড গুপ্তছড়া ঘাট থেকে কুমিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলে স্পিড বোর্ড এর ড্রাইভার বোর্ড থেকে আবারও ঘুরিয়ে চরের কাছাকাছি বেড়ানোর চেষ্টা করে। এরমধ্যে স্পিডবোটে ডুবে যায়। এ সময় ২০ যাত্রী পানিতে পড়ে যায়। তাদের মধ্যে দুই শিশু ঘটনাস্থলে মারা যায়।

সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, ‘আমি নৌঘাটে আছি। এক শিশুর মৃত্যু হয়েছে। তিন শিশু এখনও নিখোঁজ রয়েছে বলে শুনছি। বেশিরভাগ যাত্রী উদ্ধার হয়েছে। তবে নিখোঁজের প্রকৃত সংখ্যাটা জানাতে আরেকটু সময় লাগবে।’ হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত