শাবিপ্রবি প্রতিনিধি

৩০ মে, ২০২৩ ১৩:৫৭

শাবিপ্রবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক কর্মশালা

শাহজালাল বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মকর্তাদের নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল (এপিএ) বিষয়ক ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন এবং তথ্য অধিকার নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ৬০ জন কর্মকর্তা অংশ নেন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) সোহেল আহমেদ, অতিরিক্ত রেজিস্ট্রার সলিম মো. আবদুল কাদের, এপিএ কমিটির ফোকাল পয়েন্ট ও ডেপুটি রেজিস্ট্রার আ. ফ. ম মিফতাউল হক উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার (৩১ মে) এ কর্মশালার সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বিশ্ববিদ্যালয়  মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত