সিলেটটুডে ডেস্ক

১১ জুন, ২০২৩ ১২:৪৩

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার ২ যাত্রীর

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (১১ জুন) সকাল ৭টায় কালিয়াকৈর-মাওনা সড়কের ফুলবাড়িয়া বাজার (খেজুরগাছ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহীন (১৪) এবং সজীব (২৮)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

তিনি আরও বলেন, নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই বলেন, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত