সিলেটটুডে ডেস্ক

১১ জুন, ২০২৩ ১৬:৩১

জামায়াতের ব্যাপারে আওয়ামী লীগের নীতির পরিবর্তন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১১ জুন) দুপুরে রাজধানীর রাজারবাগে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াতকে সমাবেশ করতে দেওয়ায় দলটির সঙ্গে নীতির কোনো পরিবর্তন হয়েছে কিনা? স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি উত্তরে বলেন, জামায়াতের সমাবেশ এটিই প্রথম নয়। তারা প্রায়শই বায়তুল মোকাররমের উত্তর গেটে কর্মসূচি পালন করে। সমাবেশ থেকে ভাংচুরের মতো ঘটনাও ঘটনায়।

এবার তারা মাঠে সমাবেশ করতে অনুমতি চেয়েছে। কিন্তু আমরা পারমিশন দিইনি। পরে তারা আবদ্ধ স্থানে অর্থাৎ ইনডোরে মিটিং করতে চেয়েছে। পরে মৌখিকভাবে কমিশনার মহোদয় তাদের অনুমতি দিয়েছে। তার মানে এই নয় যে আমরা আমাদের নীতি থেকে সরে এসেছি।

আপনার মন্তব্য

আলোচিত