সিলেটটুডে ডেস্ক

১৫ জুন, ২০২৩ ১২:৪১

জি কে শামীমের অর্থ পাচার মামলার রায় ২৫ জুন

মানি লন্ডারিং আইনের মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৫ জুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জুন) যুক্তি উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজাদ রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন মো. জাহিদুল ইসালাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন ও মো. মুরাদ হোসেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, মদ ও নগদ টাকা জব্দ করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে তিনটি মামলা হয়।

আপনার মন্তব্য

আলোচিত