১৭ জুন, ২০২৩ ১২:৫০
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম (বামে) ও আটক মাহবুবুল আলম বাবু (ডানে)
জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় অভিযুক্ত জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুকে আটক করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার ওসি আবদুল লতিফ মিঞা শনিবার (১৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জেলার দেবীগঞ্জ থানার চর তিস্তাপাড়া থেকে বাবুকে আটক করা হয়।
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক হিসেবে কাজ করতেন। তিনি জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছিলেন।
জামালপুরের বকশীগঞ্জের পাথাটিয়ায় ১০ থেকে ১২ দুর্বৃত্ত ১৪ জুন রাতে নাদিমের ওপর হামলা চালায়। পরের দিন দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুর নির্দেশে নাদিমকে হত্যা করা হয় বলে অভিযোগ করে সাংবাদিকের পরিবার।
এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতির পাশাপাশি দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বাবুকে। একই সঙ্গে দল থেকে তাকে স্থায়ী বহিষ্কার কেন করা হবে না, তা সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।
আপনার মন্তব্য