০৮ আগস্ট, ২০২৩ ১৬:৩০
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ইং সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদ।
মঙ্গলবার ( ৮ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ ভাবে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিবুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইকবাল হোসেন শিপলুর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজের প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ মো. ফখর উদ্দিন আহমদ, গোয়ালবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ লেমন, পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মইন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নেতা অটল কৃষাণ সিং সিবেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী হোসেন, আমির খান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজী, জাগরণ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
উল্লেখ্য, ইনজাদ আলী সাহেবের নামে গঠিত হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদ এ অঞ্চলের বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও মানবতার কল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ব্রিটেন প্রবাসী শরীফ আহমদ এর পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও ৯৩ জন এসএসসি কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
আপনার মন্তব্য