২৪ আগস্ট, ২০২৩ ১২:৫২
দেশে গত কয়েক মাস ধরে সব রকমের চিনির দাম বাড়তি। খোলা চিনি পাওয়া গেলেও প্রায় সময়ই বাজার থেকে উধাও হয়ে যায় প্যাকেটজাত চিনি।
এই পরিস্থিতিতে চিনি রপ্তানি নিষিদ্ধ করতে চলেছে ভারত। গত ৭ বছরের মধ্যে এবারই প্রথমবার এই পদক্ষেপ নিচ্ছে দেশটি।
আগামী অক্টোবর থেকে ভারতে নতুন মৌসুম শুরু হতে চলেছে এবং সেই সময় থেকেই মিলগুলোর ওপর চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে দেশটির তিনটি সরকারি সূত্র জানিয়েছে। খবর রয়টার্সের।
ভারতের সরকারি সূত্রগুলোর দাবি, বৃষ্টির অভাবে আখের ফলন কমে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ধারনা করা হচ্ছে, ভারতের এ পদক্ষেপে বিশ্ববাজারে পর্যাপ্ত চিনির ঘাটতি এবং ঘাটতির ফলে এই পণ্যের দাম আরও বাড়তে পারে।যা বিশ্বব্যাপী খাদ্য বাজারে আরও মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি করছে।
সরকারি নিয়মের কারণে নাম প্রকাশ না করার শর্তে ভারতের একটি সরকারি সূত্র জানিয়েছে, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে- চিনির স্থানীয় চাহিদা পূরণ করা এবং উদ্বৃত্ত আখ থেকে ইথানল তৈরি করা। আসন্ন মৌসুমে রপ্তানি কোটায় বরাদ্দ করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত চিনি থাকবে না।’
আপনার মন্তব্য