সিলেটটুডে ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৩ ১৭:২৮

ভৈরবে রেল দুর্ঘটনায় নিহত অন্তত ১০

ছবি : সংগৃহীত

ভৈরব বাজার জংশনের আউটার সিগন্যালে যাত্রীবাহী এগারসিন্ধুর গোধূলিতে ঢাকা থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী একটি ট্রেন পেছন থেকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আরও বহু মানুষ হতাহত এবং চুর্ণবিচুর্ণ বগি দুটির নিচে আরও অনেকে আহত অবস্থায় আটকে আছেন বলে জানা গেছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে এগারসিন্ধুর ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে চুর্ণবিচুর্ণ হয়।

দুর্ঘটনাস্থলে এর মধ্যেই ফায়ার সার্ভিস, পুলিশ, র‍্যাবসহ উদ্ধার ও নিরাপত্তা প্রদানকারী সংস্থার সদস্যরা পৌঁছেছেন। তবে উৎসুক জনতার জন্য উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এখন পর্যন্ত ১০ জন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত