সিলেটটুডে ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৩ ১৭:৫৫

ভৈরবে রেল দুর্ঘটনা: ১৫ জনের লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম রেল রুটের কিশোরগঞ্জের ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব বাজার জংশনের আউটার সিগন্যালে যাত্রীবাহী এগারসিন্ধুর গোধূলিতে ঢাকা থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী একটি ট্রেন পেছন থেকে ধাক্কা দেয়।

এ ঘটনায় আরও বহু মানুষ হতাহত এবং চুর্ণবিচুর্ণ বগি দুটির নিচে আরও অনেকে আহত অবস্থায় আটকে আছেন বলে জানা গেছে।

দুর্ঘটনাস্থলে এর মধ্যেই ফায়ার সার্ভিস, পুলিশ, র‍্যাবসহ উদ্ধার ও নিরাপত্তা প্রদানকারী সংস্থার সদস্যরা পৌঁছেছেন।

আপনার মন্তব্য

আলোচিত