সিলেটটুডে ডেস্ক

২২ নভেম্বর, ২০২৩ ১৫:১৪

নাটোরে বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নাটোরে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা-খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে ওই ঘটনা ঘটে।

আব্দুলপুর জংশন স্টেশনের মাস্টার জিয়াউদ্দিন জানান, বুধবার দুপুর ১টার দিকে পার্বতীপুর থেকে মালবাহী ট্রেনটি ঢাকায় যাওয়ার পথে আব্দুলপুর জংশন স্টেশনে ঢোকার মুখে পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি উল্টে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্টেশন মাস্টার বলেন, মূল লাইনের ওপর ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় অন্যান্য স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। বিষয়টি রাজশাহী ও পাকশিতে পশ্চিমাঞ্চল রেল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত