০৯ এপ্রিল, ২০১৬ ১২:৩৩
পহেলা বৈশাখের প্রাক্কালে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী একটি লঞ্চ থেকে ৩ হাজার ২০০ কেজি (৮০ মণ) জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
শুক্রবার (০৮ এপ্রিল) দিবাগত রাত ১২টায় চাঁদপুর নৌ পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা এমভি কর্ণফুলী-১ লঞ্চ থেকে এ জাটকা জব্দ করে।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম বলেন, জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য ৮ লাখ ৯৬ হাজার টাকা বলে তিনি জানান।
শনিবার সকাল সাড়ে ১০টায় জব্দকৃত জাটকা নৌ-পুলিশ ফাঁড়িতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা ও স্থানীয় গরিবদের মধ্যে বিতরণ করা হয়। জাটকা জব্দ করা হলেও আরো ১৩টি ঝুড়িতে অন্য মাছ ছেড়ে দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য