১২ এপ্রিল, ২০১৬ ১৬:৩৩
জাতীয় মাছ ইলিশের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে পহেলা বৈশাখের দিন ইলিশ না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, পহেলা বৈশাখে প্রধানমন্ত্রীর খাবার মেন্যুতে ইলিশের বদলে খিচুড়ি, বেগুন ভাজি, ডিম, মুরগিং মাংস ভূনা ও বিভিন্ন ধরনের দেশীয় ভর্তা রাখা হয়েছে।
গণভবনের আগত অতিথিদের জন্যও থাকছে একই পদের খাবার।
আপনার মন্তব্য