সিলেটটুডে ডেস্ক

১০ মে, ২০১৬ ০১:১৬

চাকরিচ্যুত ফেরদৌস

ছাত্রীকে যৌন হয়রানির মামলায় গ্রেফতার ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রশিদ ফেরদৌসকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সফিউল্লাহ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মাহফুজুর রশিদ ফেরদৌসকে ৪ মে থেকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকরির শর্ত অনুযায়ী তাকে চাকরিচ্যুত করেছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর কলাবাগান থানায় করা একটি মামলায় গত ৪ মে ভোরে রমনার একটি ফ্ল্যাট থেকে শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসকে গ্রেফতার করে পুলিশ।

মামলায় তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। এর মধ্যে শনিবার সন্ধ্যায় মাহফুজুর ঢাকার মহানগর হাকিম কাজী কামরুল ইসলামের কাছে জবানবন্দি দেন।

আদালতের পুলিশ কর্মকর্তা এসআই পার্থ চট্টোপাধ্যায় জানান, ১৫ পৃষ্ঠার জবানবন্দিতে ঘটনার পুরো দায় তিনি স্বীকার করেছেন।

মাহফুজুর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করে আসছিলেন। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৩০ এপ্রিল তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

আলোচিত