২২ জুলাই, ২০১৬ ১৩:২০
রাজধানীর মিরপুরের স্যুয়ারেজ লাইনে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর শিশু জুনায়েদ হোসেন সাব্বিরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে স্যুয়ারেজ লাইনের একটি ময়লার স্তূপ পরিষ্কার করে সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান জিয়াউর রহমান জানান, রাতে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করলেও আলোক স্বল্পতার কারণে রাতে উদ্ধারকাজ স্থগিত করা হয়। পরে শুক্রবার সকাল ৭টা থেকে ডুবুরিরা আবারো উদ্ধার অভিযান শুরু করলে প্রায় ৪ ঘন্টা পর সাব্বিরের মরদেহ পাওয়া যায়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মিরপুর কমার্স কলেজের পেছনে সুয়ারেজের লাইনে পড়ে গিয়ে নিখোঁজ হয় শিশু সাব্বির।
আপনার মন্তব্য