২৩ জুলাই, ২০১৬ ১০:০৫
যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নামি শহিদুল ইসলাম ফনি (৩৫)। শহীদ বেনাপোলের পুটখালী গ্রামের ছবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার ভোর ৪টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তে ইছামতি নদীর ধারে তাকে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয়রা জানান, ভোরে শহীদসহ কয়েকজন গরুর রাখাল ইছামতি নদীপাড়ে ভারত থেকে আসা গরু নিতে অপেক্ষা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি শুরু করে। এতে শহীদ গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায়। পরে তার মরদেহ ভেসে উঠে।
২১ ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার সামসুর রহমান জানান, শহীদের মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।
আপনার মন্তব্য