সিলেটটুডে ডেস্ক

০২ আগস্ট, ২০১৬ ২১:৪০

কল্যাণপুরে নিহত জঙ্গি আব্দুল্লাহর সহযোগী গ্রেপ্তার

রাজধানীর কল্যাণপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত নয়জন জঙ্গির একজন ছিল আবদুল্লাহ। এই আবদুল্লাহর একজন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আলমগীর হোসেন (২৩)।

আলমগীর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বল­বপুর গ্রামের মোঃ নুরুল হুদা ছেলে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের নবাবগঞ্জ থেকে মো. আলমগীরকে ছয়টি ককটেলসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের দাবি, সে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত আব্দুল্লাহর সহযোগী। তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

দিনাজপুর  এসআই (ডিবি) মো. বজলুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নবাগঞ্জের বল্লবপুর গ্রামে অভিযান চালিয়ে আলমগীরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়। তাকে বিকেলে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক গোপাল চন্দ্র তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইতিমধ্যে আলমগীরের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।

উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুরের ৫নং রোডের ৫ তলা ভবনে্র জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। এই ৯ জনের একজন আব্দুল্লাহ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বল­বপুর গ্রামের সোহরাব আলীর ছেলে। তার বাবা পেশায় রাজ মিস্ত্রি। পাঁচ ভাই-বোনের মধ্যে আব্দুল্লাহ চতুর্থ।

আপনার মন্তব্য

আলোচিত