সিলেটটুডে ডেস্ক

০৩ আগস্ট, ২০১৬ ১০:৫২

রাজধানীতে শিবিরের ১৪ নেতাকর্মী আটক

রাজধানীর হাজারীবাগ থেকে শিবিরের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জঙ্গি বিরোধী ব্লক রেড অভিযানের সময় হাজারীবাগ এলাকার একটি মেস থেকে তাদের আটক করা হয়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটকরা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। জঙ্গি বিরোধী ব্লক রেড অভিযানে তাদের আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে লিফলেট, 'জিহাদি বই' ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

তবে আটক হওয়াদের নাম-পরিচয় জানানো হয়নি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হবে বলে জানান ওসি।

আপনার মন্তব্য

আলোচিত