০৩ আগস্ট, ২০১৬ ১৫:৩০
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যর প্রায় দুই মাস পর নানা জল্পনা কল্পনা কাটিয়ে অবশেষে পুলিশ সদর দফতরে নিজের কর্মস্থলে যোগ দিয়েছেন পুলিশ সুপার বাবুল আক্তার।
বাবুল আক্তারের শ্যালিকা শায়লা মোশাররফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। বাবুল আক্তারের সাথেও যোগাযোগ করা যায়নি।
সম্প্রতি বাবুল ছুটিতে আছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। বাবুল আক্তার আর পুলিশে নাও ফিরতে পারেন বলে খবর বের হয় গণমাধ্যমে।
আপনার মন্তব্য