সিলেটটুডে ডেস্ক

০৩ আগস্ট, ২০১৬ ২৩:৪৬

শাহজালাল বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রত্যাহার

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার জাহান হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় বলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান।

তার জায়গায় সিভিল এভিয়েশনের একজন উপপরিচালক সাময়িকভাবে এ দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

ইফতেখারকে প্রত্যাহারের খবর দিলেও তার বিরুদ্ধে কেন এ ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু বলেননি মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা। 

আপনার মন্তব্য

আলোচিত