০৮ আগস্ট, ২০১৬ ১৮:৫৫
গুজব ছড়ানোর অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিনজনকে র্যাব আটক করে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তালা দেয়ার পর তাদের নয়জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে সরকার।
সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, “সরকার অনলাইন গণমাধ্যম বাংলামেইল ২৪ ডটকম এর সম্পাদকসহ নয়জন সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে।”
তবে এই কি কারণে এই পদক্ষেপ তা জানানো হয়নি।
অখ্যাত এক পোর্টালে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বিমান দুর্ঘটনায় মৃত্যুর ভুয়া খবর ছাপা হয়, যা গুজব ছিল বলে বাংলামেইল রোববার একটি প্রতিবেদন প্রকাশ করে। তবে তাদের প্রকাশিত শিরোনাম নিয়ে বিভ্রান্তি ছিল বলে জানা যায়।
রোববার রাত ১১টার দিকে র্যাবের একটি দল কাকরাইলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল আলম খান ও স্টাফ রিপোর্টার প্রান্ত পলাশকে নিয়ে যায়।
তাদের গ্রেপ্তার নয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়েছিল র্যাবের পক্ষ থেকে। র্যাব-৩ এর অধিনায়ক খন্দকার গোলাম সারোয়ার বলেন, "তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের আটক বা গ্রেপ্তার করা হবে, না ছেড়ে দেওয়া হবে।”
আপনার মন্তব্য