সিলেটটুডে ডেস্ক

০৮ আগস্ট, ২০১৬ ২০:১৬

বাংলামেইলের মালিক, ভা.সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

গুজব প্রচারের অভিযোগে অনলাইন নিউজপোর্টাল বাংলামেইল এর মালিক ফজলুল আজিম ও ভারপ্রাপ্ত সম্পাদকসহ ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহ-সম্পাদক প্রান্ত পলাশ বিরুদ্ধে  তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) মামলা ঠুকেছে র‍্যাব।

সোমবার দুপুরে রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করা হয়। এদের মধ্যে ৩ জন ইতিমধ্যে গ্রেপ্তার আছেন।

র‍্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) খন্দকার সরোয়ার আলমমামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভুয়া খবর প্রকাশের কারণে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।

এদিকে বিতর্কিত ও ভূয়া খবর প্রকাশের কারণে নিউজপোর্টালটির সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর।

আপনার মন্তব্য

আলোচিত