সিলেটটুডে ডেস্ক

০৯ আগস্ট, ২০১৬ ১৭:০১

বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেতন ৩০ শতাংশের বেশি বাড়ানো যাবে না

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাসিক বেতন সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, বেতন ৩০ শতাংশের বেশি কোনোভাবেই বাড়ানো যাবে না। তবে বাড়াতে হলে অভিভাবকদের সঙ্গে আলোচনা করেই শিক্ষার্থীদের মাসিক বেতন বাড়াতে হবে।

পরিপত্রে  আরো বলা হয়, একজন নন এমপিও শিক্ষকের বেতনের মোট পরিমাণ কোনোভাবেই সম স্কেলের একজন এমপিওভুক্ত শিক্ষকের বেতনের চেয়ে বেশি হবে না।

আপনার মন্তব্য

আলোচিত