সিলেটটুডে ডেস্ক

১১ আগস্ট, ২০১৬ ০৮:৪৮

৩৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

দীর্ঘ ৩৭ ঘন্টা বন্ধ থাকার পর  পাটুরিয়া দৌলতদিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল ফের শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাতটা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক (ট্রাফিক) মো. ফরিদুল ইসলাম  বিষয়টি জানান। ল
 
বৈরি আবহাওয়ার কারণে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মঙ্গলবার (০৯ আগস্ট) সন্ধ্যা থেকে এ নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

নৌ-রুটটিতে ২৫টি লঞ্চ যাত্রী পারাপারে নিয়মিত চলাচল করে। লঞ্চ চলাচল বন্ধ থাকায় ওই এলাকায় চরম জনদুর্ভোগ চলছিল।

আপনার মন্তব্য

আলোচিত