১২ আগস্ট, ২০১৬ ১১:০১
রাজধানীতে থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর দারুস সালাম থানার টেকনিক্যাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান।
তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানানো হয়নি। এ বিষয়ে বেলা ১১টার পর এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
আপনার মন্তব্য