সিলেটটুডে ডেস্ক

১২ আগস্ট, ২০১৬ ১৪:১৮

ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বৃহস্পতিবার দিন শেষে ছিল ৩০ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। গত ২৭ জুন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। কিন্তু এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর তা কমে যায়।

সম্প্রতি তা আবার ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। প্রতিমাসে সাড়ে ৩ বিলিয়ন ডলারের আমদানি ব্যয় হিসাবে হাতে থাকা এই রিজার্ভ দিয়ে আট মাসের আমদানি ব্যয় মেটাতে পারবে বাংলাদেশ। 

আপনার মন্তব্য

আলোচিত