১৪ আগস্ট, ২০১৬ ১১:৩২
নিউইয়র্কের কুইন্স পার্কে নিহত দু'জনের বাড়ি সিলেট ও হবিগঞ্জ জেলায়।
নিহতদের মধ্যে মাওলানা আলাউদ্দিন আকনজির বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। তিনি পাঁচ বছর আগে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
জানা যায়, তিন সন্তানের জনক তিনি। এদের মধ্যে বড় ছেলের বিয়ে উপলক্ষে আগামী সপ্তাহে তার দেশে যাওয়ার কথা ছিল।
নিহত অপর ব্যাক্তির নাম তেরাউদ্দিন। তিনি মাওলানা আলাউদ্দিন আকনজির পাশের বাসাতেই থাকতেন।
জানা যায়, তেরাউদ্দিনের বাড়ী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা গ্রামে। তবে সেখানে পরিবারের আর কেউ থাকেন না।
তার এক আত্মীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, সাড়ে চার বছর আগে নিউ ইয়র্কে যান তেরাউদ্দিন। তার ছেলেমেয়ে, ভাইবোনসহ পরিবারের সবাই সেখানেই থাকেন।
শনিবার (১৩ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে কুইন্সের ওজনপার্কে ‘আল ফোরকান জামে মসজিদের কাছে এই দুজনকে গুলি করে অজ্ঞাত বন্দুকধারীরা।
আপনার মন্তব্য