১৪ আগস্ট, ২০১৬ ১৬:০৯
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় গ্রেপ্তার অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলামেইল’ এর ভারপ্রাপ্ত সম্পাদক সাহাদাত উল্যা খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও নিউজরুম এডিটর প্রান্ত পলাশ জামিন পেয়েছেন।
রবিবার (১৪ আগস্ট) সাইবার ট্রাইব্যুনাল (বাংলাদেশ) ঢাকা’র বিচারক কেএম শামসুল আলম তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন। আসামি পক্ষের আইনজীবী প্রিয় লাল সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল।
গত ৭ আগস্ট ‘বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীপুত্র জয়ের মৃত্যুর গুজব!’ এই শিরোনামে খবর প্রকাশ করে বাংলামেইল। এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা করেন র্যাব-৩ এর সদস্য শাহ আলম। এর মধ্যে ফজলুল আজিম ছাড়া বাকিরা গ্রেপ্তার ছিলেন।
আপনার মন্তব্য