১৪ আগস্ট, ২০১৬ ১৬:৫৭
চট্টগ্রামে কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রোববার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
এই পাঁচজন হলেন শাহ সেলিম ওরফে টিপু, শাহাদাত হোসেন, মাহাবুব আলী, শাহ সেলিমের ছেলে জুনায়েদ রিয়াদ ও তাঁর বন্ধু জাহিদুল ইসলাম। তাঁদের মধ্যে কারাগারে আছেন শাহ সেলিম, শাহাদাত ও মাহাবুব। পলাতক আছেন জুনায়েদ ও জাহিদুল।
উল্লাখ্য, নগরীর পাঁচলাইশ এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১২ সালের ২৭ এপ্রিল পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ‘ফরহাদ ম্যানশন’ নামে একটি বাড়িতে হিমাদ্রী মজুমদার হিমুকে কুকুর লেলিয়ে দিয়ে নির্মম নির্যাতন করে ছাদ থেকে ফেলে দেয় কয়েকজন তরুণ। এ ঘটনার ২৬ দিন পর ঢাকার একটি হাসপাতালে হিমু মারা যান। হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ইংরেজি মাধ্যমের স্কুলের ‘এ’ লেভেলের শিক্ষার্থী ছিলেন।
আপনার মন্তব্য