সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০১৬ ১৩:১৯

ঈদের বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৬ আগস্ট থেকে।

মঙ্গলবার সকালে বিষয়টি জানান বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য মো. সালাউদ্দিন।

তিনি জানান, বাস ম্যানেজারদের বৈঠকে ২৬ আগস্ট থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে এ সিদ্ধান্তে সমর্থন জানায় বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

আপনার মন্তব্য

আলোচিত