সিলেটটুডে ডেস্ক

১৭ আগস্ট, ২০১৬ ২১:৫৫

৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৩৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার লিখিত ও মৌখিক পরীক্ষায় ৫ হাজারের বেশি প্রার্থী পাস করেছেন। স্থগিত রাখা হয়েছে ১৬ জনের ফল। এই বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬ হাজার ৮৮ জন মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানান, বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গতবছর ৬ মার্চ ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

আপনার মন্তব্য

আলোচিত