সিলেটটুডে ডেস্ক

১৮ আগস্ট, ২০১৬ ১৩:২২

এইচএসসি ফল : পাশ করেনি ২৫ শিক্ষা প্রতিষ্ঠানের কেউ

এ বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়ার পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, গত বছর শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৫টি। গত বছরের তুলনায় এবার শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে ২৫টিতে এসেছে।

মন্ত্রী বলেন, গতবারের তুলনায় এবার পাসের হার বেশি। গত বছরের তুলনায় এবার পাসের হার বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ১০ শতাংশ। এবার জিপিএ ৫ পেয়েছে ৫৮ হাজার ২৭৬ জন।

উল্লেখ্য, এবার সারা দেশে আটটি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের গড় হার ৭৪ দশমিক ৭০। কলেজ বোর্ডগুলোর ফলাফলে পাসের হার ৭২.৪৭ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ১৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৪ দশমিক ৫৭ শতাংশ।

এবার এইচএসসি পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে মোট ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নেন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন।

আপনার মন্তব্য

আলোচিত