১৯ আগস্ট, ২০১৬ ১৭:০৪
বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, গুলশানের হলি আর্টিজানে যারা মারা গেছে, কল্যাণপুরের অভিযানে যারা মারা গেছে; সন্তানের লাশ নিতে তাদের বাবা-মাও আসেননি। অথচ বিএনপি তাদের জন্য মায়াকান্না করে। কার সঙ্গে জাতীয় ঐক্য! যারা গ্রেনেড হামলা করে। হরতাল-অবরোধের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং যারা জঙ্গি-সন্ত্রাসীদের পক্ষে কথা বলে, তাদের সঙ্গে কিসের ঐক্য।
রাজধানীর শিল্পকলা একাডেমীতে আজ শুক্রবার (১৯ আগস্ট) সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
এসময় তোফায়েল আহমেদ আরো বলেন, বিএনপি আইএস ও জঙ্গিদের সমর্থক। ''একাত্তরে যারা পরাজিত হয়েছিল; দেশি এবং বিদেশি যারা পরাজিত হয়েছিল, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালির আশা-আকাঙ্ক্ষাকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু বঙ্গবন্ধুর কন্যার হাতে আওয়ামী লীগের পতাকা থাকায় তা সম্ভব হয়নি।"
আপনার মন্তব্য