সিলেটটুডে ডেস্ক

২০ আগস্ট, ২০১৬ ১০:১৫

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরের পল্লীবিদ্যুত এলাকায় ট্রপিক্যাল নিটিং নামে একটি পোশাক কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সকালে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট ৫ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার দিবাগত  রাত একটার দিকে কালিয়াকৈরের পল্লীবিদ্যুত এলাকায় ওই কারখানার তিনতলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনে কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গি ও ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

শনিবার সকাল ৬টার দিকে ৫ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুনে ওই কারখানার বিপুল সংখ্যক কাপড়, সুতা ও মেশিনপত্র পুড়ে গেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আপনার মন্তব্য

আলোচিত