সিলেটটুডে ডেস্ক

২০ আগস্ট, ২০১৬ ১৩:৩৯

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেয়া হবে শীঘ্রই: আইনমন্ত্রী

২১ আগস্ট গ্রেনেড হামলার এক যুগপূর্তির একদিন আগে আলোচিত ওই মামলার রায়ের ব্যাপারে কথ বলেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শনিবার (২০ আগস্ট)  সকালে সুপ্রিম কোর্টে আ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, "এটি চূড়ান্ত পর্যায়ে আছে, শীঘ্রই এই মামলার রায় দেয়া হবে।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দল আওয়ামীলীগের জনসভায় বর্বর বোমা হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করা হয়। এই হামলার মূল টার্গের শেখ হাসিনা সেদিন অল্পের জন্য বেঁচে যান।

আপনার মন্তব্য

আলোচিত