সিলেটটুডে ডেস্ক

২০ আগস্ট, ২০১৬ ১৯:১৯

গুলশান হামলার সন্দেহভাজন তাহমিদের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

গুলশান হামলায় সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার থাকা তাহমিদ হাসিব খানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গুলশানের ঘটনায় ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে ৪ ও ১৩ আগস্ট দুই দফায় ৮ ও ৬ দিনের রিমান্ডে ছিলেন তিনি।

শনিবার (২০ আগস্ট)  ঢাকা মুখ্য মহানগর হাকিম তাকে কারাগারে পাঠানোর এই  নির্দেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা রনক কুমার ভক্ত  জানান, আসামি (তাহমিদ) পক্ষের আইনজীবীরা তাহমিদের জামিন আবেদন করেছিলেন। জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে এবার পুলিশ আরো কোন রিমান্ড আবেদন করেনি।

উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়। তার আগে সেখানে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা।

সেদিন রেস্তুরা থেকে জীবিত জিম্মিদের সাথে তাহমিদও বের হয়ে আসেন কিন্তু তার আচরণ নিয়ে শুরু থেকেই সন্দেহ দেখা দেয়। সম্প্রতি প্রকাশ হওয়া কয়েকটি ছবিতে তাহমিদকে হোলি আর্টিজেনের ছাদে নিহত জঙ্গি রোহান ও গুলশান হামলার মামলায় গ্রেপ্তার থাকা হাসনাত করিমের সাথে আলাপরত অবস্থায় দেখা যায় তাহমিদকে। এ সময় তার হাতে একটি পিস্তল দেখা যায় ছবিতে।

আপনার মন্তব্য

আলোচিত