সিলেটটুডে ডেস্ক

২১ আগস্ট, ২০১৬ ১২:৫৭

বসুন্ধরা সিটিতে আবার আগুন

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ছয়ে আবারও আগুন লেগেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে গেছে। আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

ঘটনাস্থলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, আগুনের খবর শুনে শপিং কমপ্লেক্সের ভেতরে থাকা লোকজনের হুড়োহুড়ি শুরু হয়। তাড়াহুড়ো করে তাঁরা বাইরে বেরিয়ে আসতে থাকেন। ভেতরের লোকজনকে বাইরে বের করে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরাও কাজ করছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. এনায়েত হোসেন বলেন, “লেভেল ৬ এর একটি দোকান থেকে ধোঁয়া বের হওয়ার খবর আসে। আমাদের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।”

২০০৯ সালের ১৩ মার্চ রাজধানীর অন‌্যতম এই শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।  ওই অগ্নিকাণ্ডে সাত জন নিহত হন।

আপনার মন্তব্য

আলোচিত