২১ আগস্ট, ২০১৬ ১৭:১৮
বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎরায়ের সন্দেহভাজন ছয় খুনির ভিডিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির ফেসবুক পেজে দুপুরে এই ছয়জনের ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়।
মোট সাতটি ভিডিও ফুটেজ থেকে ছয়জনকে সন্দেহভাজন খুনি হিসেবে পুলিশ চিহ্নিত করেছে। তবে এদের নাম–পরিচয় সম্পর্কে এখনো তারা নিশ্চিত হতে পারেনি। ভিডিওর ছবি দেখে কেউ এদের শনাক্ত করতে পারলে তাদের সে সম্পর্কিত তথ্য জানানোর জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ভিডিও তে প্রদর্শিত ব্যক্তিরা অভিজিৎ হত্যাকাণ্ডের সন্দেহভাজন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের গ্রেফতারে সম্মানিত নগরবাসীর সহায়তা কামনা করছে। তাদের সম্পর্কে কোন তথ্য বা পরিচয় জানা থাকলে DMP এর অফিসিয়াল ফেসবুক পেজের মেসেজ ইনবক্সে অথবা Hello CT আপ্যসে জানানোর জন্য জন্য অনুরোধ করা হলো
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বিপরীত পাশে খুন হন অভিজিৎ রায়। এ সময় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা গুরুতর আহত হন।
ডিএমপির পেজে দেয়া ভিডিওগুলোর লিংক-
প্রথম ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
দ্বিতীয় ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
তৃতীয় ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
চতুর্থ ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
পঞ্চম ভিডিও দেখতে ক্লিক করুন এখানে
আপনার মন্তব্য