সিলেটটুডে ডেস্ক

২১ আগস্ট, ২০১৬ ১৭:৫০

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি ২৯ আগস্ট থেকে

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামী ২৯ আগস্ট থেকে।

রবিবার দুপুরে রেল ভবনে বৈঠক শেষে রেলমন্ত্রী মুজিবুল হক এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, ঈদের আগে তিন দিন ও ঈদের পর সাত দিন পাঁচ জোড়া এবং ঈদের দিন শোলাকিয়া স্পেশাল দুই জোড়া, এই মোট সাত জোড়া ট্রেন চলাচল করবে।

জানা গেছে, ১২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি তৈরি করা হয়েছে। প্রথমদিন অর্থাৎ ২৯ আগস্ট বিক্রি করা হবে ৭ সেপ্টেম্বরের অগ্রিম ট্রেনের টিকিট। এ ছাড়া ৩০ আগস্ট ৮ সেপ্টেম্বরের, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের, ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের টিকিট বিক্রি হবে।

উল্লেখ্য, আগামী ২৬ আগস্ট থেকে দেশের সকল রুটের বাসের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত