সিলেটটুডে ডেস্ক

২২ আগস্ট, ২০১৬ ১৭:১২

আরো ৭ বছর কাটা যাবে না বনের গাছ

দেশের জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর বিধি-নিষেধের সময় ২০২২ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (২২ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, দেশের জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর আরোপিত বিধি-নিষেধ ২০২৫ সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করা হয়েছিল। ২০২২ সাল পর্যন্ত বিধি-নিষেধ আরোপের মেয়াদ বাড়ানো হয়েছে।

সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর আরোপিত বিধি-নিষেধের মেয়াদ গত বছরের ৩১ ডিসেম্বর শেষ হয়। সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর নতুন বিধি-নিষেধের মেয়াদ গত ১ জানুয়ারি থেকে কার্যকর ধরা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

আপনার মন্তব্য

আলোচিত