সিলেটটুডে ডেস্ক

২২ আগস্ট, ২০১৬ ১৭:৫১

আফসানা হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

রাজধানীর মিরপুরের সাইক ইন্সটিটিউটের শিক্ষার্থী আফসানা হত্যার বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্র ইউনিয়ন।

সোমবার (২২ আগস্ট) দুপুরে পূর্বঘোষিত বিক্ষুব্ধ পদযাত্রা শেষে ওই সংগঠনের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেন।

পরে পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে এলে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কির হয়। এতে ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মী আহত হন।

ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে রওনা দেন। পরে সচিবালয়ের প্রবেশ মুখে সমাবেশ করে সংগঠনটি।

এ সময় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি লাকী আক্তার অবিলম্বে আফসানার খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।

আপনার মন্তব্য

আলোচিত