২৪ আগস্ট, ২০১৬ ১২:৩৪
ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনী জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যাকাণ্ডে জড়িত পুরষ্কারঘোষিত সন্দেহভাজন আসামী শামীম ওরফে সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে তাকে ঢাকা থেকে তাকে আটক করার কথা ক্ষুদে বার্তায় জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগ।
গত মে মাসে ডিবি আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন ছয় জঙ্গির ছবি প্রকাশ ও পুরস্কার ঘোষণা করে। ওই ছয়জনের মধ্যে শামীমও ছিলেন। তাঁর সম্পর্কে তথ্য দিতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।
পুলিশের ভাষ্য, সিফাত ছাড়াও সামির, ইমরান—এসব নামে পরিচিত শামীম। দীপন হত্যাকাণ্ডের সার্বিক সমন্বয়কারী ছিলেন সিলেট অঞ্চলের ছেলে শামীম। ওই হত্যায় অংশগ্রহণকারীদের প্রশিক্ষকের দায়িত্বও পালন করেন তিনি।
উল্লেখ্য, ৩১ নভেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বিত্তরা। এ ঘটনায় ফেনীর ফুলগাজী থেকে মুফতি জাহিদ হাসান মারুফ নামে আরেকজনকে আটক করা হয়েছিল।
আপনার মন্তব্য