সিলেটটুডে ডেস্ক

২৬ আগস্ট, ২০১৬ ১৬:৪৭

রিজার্ভ চুরি : বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তার অবহেলা দায়ী

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ব্যাংকের চার বিভাগের অন্তত ১৩ জন কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা সিআইডি। আর এ চুরির সাথে জড়িত হিসেবে চিহ্নিত হয়েছে ২৫ জন বিদেশি। এসকল বিদেশীরা ফিলিপাইন, চীন ও শ্রীলংকার নাগরিক। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে বলে সূত্রে জানা গেছে।

রিজার্ভ চুরিতে যোগসাজসের জন্যে বাংলাদেশ ব্যাংকের চার বিভাগের ১৩ কর্মকর্তা ফেঁসে যাচ্ছেন। এদের মধ্যে রয়েছে একাউন্ট এ্যান্ড বাজেট বিভাগ এবিডির ব্যাক অফিসের চারজন, আইটি অপারেশন এ্যান্ড কমিউনিকেশন বিভাগের তিনজন, ফরেক্স রিজার্ভ এ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট-এফআরটিডিএম বিভাগের দুইজন ও পেমেন্ট সিস্টেম বিভাগ-পিএসডির চারজন।

সিআইডির কর্মকর্তারা বলছেন রিজার্ভ চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে অনেক অজানা তথ্য বেরিয়ে এসেছে। ইন্টারপোল ও দূতাবাসসহ ১২ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে তদন্ত কাজ চালাচ্ছে সিআইডি।

দায়ী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়েছে পাঁচ প্রতিষ্ঠান। এগুলো হলো - আরসিবিসি, ফিলরেম সার্ভিস কর্পোরেশন, ইস্টার্ন হাউআই লিজার লিমিটেড, ব্লুমবেরি এ্যান্ড হোটেল, স্যালিকা ফাউন্ডেশন।

আপনার মন্তব্য

আলোচিত