সিলেটটুডে ডেস্ক

২৬ আগস্ট, ২০১৬ ১৯:০০

দুর্নীতির বিরুদ্ধে এক শিক্ষিকার ‘আমরণ অনশন’

দুর্নীতি বিরোধী প্ল্যাকার্ড সাথে নিয়ে আমরণ অনশন শুরু করেছেন একজন শিক্ষিকা।

দুর্নীতির জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে মাহবুবা ইয়াসমিন নামের ওই শিক্ষিকা গাজীপুর থেকে ঢাকায় এসে এই আমরণ অনশন শুরু করেছেন।

শুক্রবার (২৬ আগস্ট) সকাল থেকে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রধানগেটের সামনে তিনি তার এ কর্মসূচি শুরু করেন।

জানা যায়, মাহবুবা ইয়াসমিন গাজীপুরের শ্রীপুর থানার আদর্শ কারিগরী স্কুলের শিক্ষিকা। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর থানার বরমি গ্রামে। বেতন উত্তোলন করতে প্রতিবার একাধিক স্থানে তাকে ও তার অপর চার সহকর্মীদের ঘুষ দিতে হয়।

পিয়ন থেকে কর্মকর্তা পর্যন্ত বারবার ঘুষ দিয়ে বেতন চালু করতে করতে বিরক্ত হয়ে আমরণ অনশনের সিদ্ধান্ত নেন এ স্কুল শিক্ষিকা।  

সেখানে উপস্থিত গণমাধ্যম কর্মীদের মাহবুবা ইয়াসমিন বলেন, দেশের সকল ক্ষেত্রে ঘুষ বন্ধ করতে হবে। দুর্নীতি দূর করতে এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না করা পর্যন্ত তিনি আমরণ অনশন অব্যাহত রাখবেন।

আপনার মন্তব্য

আলোচিত