সিলেটটুডে ডেস্ক

২৮ আগস্ট, ২০১৬ ২০:৩৭

কবি শহীদ কাদরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি শহীদ কাদরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন,  তাঁর মৃত্যুতে আধুনিক বাংলা কবিতা এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো। 

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং কবির শোক সন্তপ্ত পরিবার ও তাঁর কবিতার অগণিত পাঠকদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।


আপনার মন্তব্য

আলোচিত